সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব ও বই মেলা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৭১৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের কবিদের অংশগ্রহণের মধ্য দিয়ে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হয়েছে পঞ্চম বাংলা কবিতা উৎসব ও বই মেলা। মঙ্গলবার (০৩ মার্চ ) সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দুই বাংলার কবিদের যেন এক মিলন মেলায় পরিনত হয় পৌরউদ্যান প্রাঙ্গন।

প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের কবি-লেখকদের অংশগ্রহনের এই কবিতা উৎসবের মধ্যদিয়ে দুইদেশের সাংস্কতিক আদান-প্রদান আরো বিকশিত হবে। প্রতিমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল জেলাকে সাংস্কৃতিক নগরী করার জন্য আমরা কাজ শুরু করেছি।

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী । স্বাগত বক্তব্য রাখেন সাধারণ গ্রন্থাগার এর সদস্য সচিব কবি মাহমুদ কামাল।

অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারত থেকে আসা অর্ধ শতাধিক কবি ও বাংলাদেশের চারশতাধিক কবি-লেখক তিন দিনব্যাপী বাংলা কবিতা উৎসবে অংশ নিচ্ছেন। দুই বাংলার কবি-লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে এ উৎসব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme