সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তিন দিনব্যাপী বন্ধু মেলার উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার মধ্য দিয়ে তিন দিনব্যাপী বন্ধু মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া গ্রামে সুরুজ বিশে^শ^রী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বড়রিয়া সুরুজ বিশে^শ^রী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর প্রতিষ্ঠাতা ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। এতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পচিালক জমির উদ্দিন, টাঙ্গাইল কৃষি কর্মকর্তা রুমানা আক্তার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন টিটো মুন্সি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর জোনাল ম্যানেজার মাহবুব হোসেন, এজিএম বুলমাজুন বুলবুল ও নাজমুল আহমেদ প্রমুখ।

এই মেলায় বই, নাসারী, মৃৎ ও কুটির শিল্প, জৈব সার ও কৃষি বিষয়ে ২২ টি স্টল করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme