সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৭৩ বার দেখা হয়েছে।
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত ওই অটোরিক্সা চালকের নাম ময়েজ উদ্দিন মোন্না (৪৫)। তিনি পৌরসভার নং ওয়ার্ডের চরপাতুলী এলাকার হুরমুজ আলীর ছেলে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের চাচাতো ভাই নাসীর উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় অটোরিক্সা চালক ময়েজ উদ্দিন পৌরসভার বেবীষ্ট্যান্ড এলাকায় অটো নিয়ে এসে দুইজন যাত্রী তোলেন। সিরিয়াল ভেঙে যাত্রী কেন তুললেন এ নিয়ে একই এলাকার মধু মিয়ার ছেলে অটো চালক রাব্বির সাথে তর্কবির্তক হয়। একপর্যায়ে রাব্বি মিয়া তার ভাই রবিউলকে ডেকে এনে ময়েজ উদ্দিনকে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারতে থাকে। মারপিটের কারণে ময়েজ মাটিতে লুটিয়ে পরলে রবিউল তার হাতে থাকা অটোর চাবি দিয়ে বুকে আঘাত করেন এবং উর্পযপরি বুকে লাথি মারতে থাকেন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ময়েজ উদ্দিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১১ টা ৩০ মিনিটে ময়েজ উদ্দিন মোন্নার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগমকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। এঘটনায় টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহম্মেদ মুঠোফোনে জানান, বিষয়টি তিনি জানেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme