সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২০
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার দুই হাজার ২শ’ ৫০টি পরিবারের মধ্যে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (০২ মে) সকালে শহরের এতিমখানা, প্রতিবন্ধী স্কুল ও ছিন্নমূল শিশু বিদ্যালয় এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

টাঙ্গাইল আজম প্রেসের মালিক ইকবাল হোসেন আজম শনিবার সকালে মির্জাপুর উপজেলার মশাজান মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমে উদ্বোধন করেন। পরে করোনা সংক্রমন এড়াতে খাদ্য সামগ্রী প্রতিটি বাড়িতে পৌছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েঝে ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি খেজুর ও একটি সাবান।

ইকবাল হোসেন আজম বলেন, আমার একটি বাক ও শ্রবন প্রতিবন্ধী মেয়ের ভবিষ্যতের জন্য জমানো ৭ লক্ষ ৮০ হাজার টাকা দীর্ঘ দিনের চেষ্টায় ব্যাংকে জমা করি। বর্তমান করোনা পরিস্থিতে দেশের ক্রান্তিলগ্নে ঐ জমানো টাকা ব্যয় করে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। এ সময় তিনি উপস্থিত সকলের নিকট তার মেয়ে সানজিদা আক্তার মীমের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় সামর্থবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme