সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৯২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ইউনিয়ন পরিষদের ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুকের স্মৃতি স্তম্ভে গবর দেয়াসহ জুতা রেখে দেয়া হয়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শনিবার এ নিয়ে পুরো ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এছাড়াও আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদের স্মৃতি স্তম্ভে গবর দেয়া হয়। একই সাথে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি তার প্রতিপক্ষকেই দায়ী করছেন।
এ ব্যাপারে সন্তোষ পুলিশ ফাঁড়ির এসআই রেহানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন বলেন, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে একটি মামলা করতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme