সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৫২ বার দেখা হয়েছে।

 প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের র‌্যাব সদস্যরা ২০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আসামীরা হলো, সদর উপজেলার কান্দাপাড়া(মুচিপট্রি) এলাকার মৃত নন্দলাল রবি দাস এর ছেলে পঞ্চম রবি দাস (৩৫),ও অন্তু রবি দাস এর ছেলে কৈলাস রবি দাস (৩৩)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টাঙ্গাইল সদর উপজেলার বেবিষ্ট্যান্ড তিন ভাই ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।

এ সময় ২০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে দেশীয় চোলাই মদ টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় মাদক সেবীদের নিকট বিক্রি করিয়া থাকে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme