সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত॥ আহত ২

  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো- বাবুল, সোবাহান, নজরুল, বুলবুল ও রিয়াদ। এদের মধ্যে বাবুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ের পুলিশের এসআই মোহাম্মদ জিয়াউল হক জানান, উত্তরবঙ্গ থেকে সবজি বোঝাই ট্রাকটি ঢাকা যাবার পথে বিপরিত দিক থেকে আসা ছাপাখানার মেশিনারী ভর্তি অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সবজি বোঝাই ট্রাকটি উল্টে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ফলে মহাসড়কে কোন যানজটের সৃষ্টি হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে। ঘনকুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনায় চালক ও হেলপাড় সহ পাঁচজন নিহত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme