সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ মামলায় নাজমুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

সেই সাথে রায়ে উল্লেখ করা হয় ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান আসামীর পিতৃ পরিচয়ে বড় হবে। এছাড়াও জেলা ম্যাজিষ্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়। দন্ডিত পলাতক আসামী নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাজমুল। বর্তমানে সে পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০৮ সনের ৬ ডিসেম্বর রাতে দন্ডিত আসামী নাজমুল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪নং পূর্ণবাসন আবাস্থলে ওই নারীর বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়।

এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme