সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নতুন করে নারী স্বাস্থ্য সহকারি করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২০
  • ৯৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক্ট কোয়ার্টারে বসবাস করেন। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এ ঘটনার পর সোমবার (০৪ মে) জেলা সদরের একটি ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনসিভিল সার্জন জানান, রোববার (০৩ মে) জেলা থেকে মোট ৮৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার (০৪ মে) সকালে ঢাকা থেকে একজনের করোনা আক্রান্তের বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত দুই জন ঢাকায় মারা গিয়েছেন। আর সুস্থ হয়েছেন ৭ জন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করা হয়েছে। সেখানে ১২ টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসায়ই আইসোলেশনে আছেন। এ স্বাস্থ্য সহকারির বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাংগী সহ বিভিন্ন ধরণের মৌসুমী ফল পৌঁছে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme