সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সোমবার টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬১ জন। টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ৩৭১টি নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৩৯ ভাগ।

আক্রান্তদের মধ্যে, টাঙ্গাইল সদর ৯৫, নাগরপুরে ১, দেলদুয়ার ৭, সখীপুরে ১, মির্জাপুর ৩, বাসাইল ১৪, কালিহাতী ২০, ঘাটাইল ৭, মধুপুর ৮ ও ভূঞাপুর ৫ নিয়ে মোট ১৬১ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ১৯৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৬৯জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪৫৩ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩২৭ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৭ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিইউ বেডে ৬ ও জেনারেল বেডে ২৩ জন। অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ৫, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন সহ জেলায় সর্বমোট ৪৩ জন চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme