সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নতুন ৩২ সহ আক্রান্ত ৬৬৯

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে আরো ৩২ জন সহ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য দাঁড়িয়েছে ৬৬৯জনে। জেলায় মৃত্যুর সংখ্যা হয়েছে ১৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর ১৮, টাঙ্গাইল সদর ৮, কালিহাতী দুই এবং সখিপুর, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুরে একজন করে পজিটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার যে নমুনার ফলাফল এসেছে এতে নতুন করে ৩২ জনের পজেটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার নতুন করে আরো ২৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৭৩ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনা আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে মির্জাপুর ২২০, সদর ১৩৭, নাগরপুর ৩৮, কালিহাতী ৪০, দেলদুয়ার ৪২, গোপালপুর ৩৫, মধুপুর ৩৪, ভূঞাপুর ৩০, ধনবাড়ী ২৮, ঘাটাইল ২৭, সখিপুর ২৫ এবং বাসাইল ১৩ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme