সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নানা আয়োজনে ওয়ালটন ডে পালিত

  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : র‌্যালি, কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে ওয়ালটন ডে পালন করা হয়েছে।

শনিবার (২০মার্চ) সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর মো. মজিবর রহমান।

পরে পৌরউদ্যান থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. জামিল হোসেন, ক্রেডিট মনিটর মো. সাইফুল ইসলাম, ম্যানেজার অনুপ কুমার সাহা, শামসুন নাহার, জহুরুল ইসলাম, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানেজার সান্তনু মল্লিক প্রমুখ।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশি টেক-জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু করে। কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসায় আজ বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলে নানা আয়োজনে রাঙিয়ে দিচ্ছে ওয়ালটন পরিবার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme