সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হচ্ছে

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ১৪৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর নেতৃত্বে র‌্যালিটি শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান,

সিভিল সার্জন ডা.শরীফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর পুর্বে আনন্দ র‌্যালীতে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, নাহার আহমেদ,

শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এর পূর্বে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সরকারি সকল অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme