সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত হচ্ছে

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৮৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত হচ্ছে।

এ উপলক্ষে রোববার সকালে ডিসি লেক থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশে মিলিত হয়। সেখানে বেলুন ও ফিতা কেটে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এরপর মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি,

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়।

এরপর দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে টাঙ্গাইলের বিভিন্ন সাংস্তৃতিক সংগঠন অংশ গ্রহণ করেন।

সন্ধ্যায় পূর্ণরায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অপরদিকে চলবে বৈশাখী মেলা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme