টাঙ্গাইলে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল র‌্যাব সদস্যরা লায়লা তালুকদার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।এ সময় তার কাছ থেকে ৯৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সে নওগাঁ জেলার মান্দা থানার পাঁজরভাঙ্গা গ্রামের মো. হবিবর রহমানের স্ত্রী। তিনি টাঙ্গাইলের গালা পশ্চিম পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার (৭ অক্টোবর) রাতে শহরের এনায়েতপুর বৈল্যাবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

টাঙ্গাইলে কর্মরত র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে র‌্যাবের একটি চৌকশ দল সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে শহােরর বৈল্যাবাজারস্থ জনৈক মানিক মিয়ার বাড়ির পাশের রাস্তায় অভিযান চালায়।

এ সময় গৃহবধূ লায়লা তালুকদারকে ৯৭০পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সহ গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme