টাঙ্গাইলে নিজগৃহ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে রহস্যজনকভাবে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

নিহত গৃহবধূ ফরিদা বেগম (২৫) সদর উপজেলার আশেকপুর এলাকার ফিকির উদ্দিনের মেয়ে। নিহতের স্বামীর নাম রানা ।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল জানান, বুধবার সকালে প্রতিবেশীরা তার লাশ দেখে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি নিহতের শরীরে সামান্য কাপড় ছিল এবং গলায় গমছা দিয়ে গিট দেয়া অবস্থায় দেখতে পাই।

আমার মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যা। পরে আমি সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মীর মোশারফ হোসেন জানান, আমরা ধারনা করছি নিহতের স্বামী রানা যেহেতু পলাতক রয়েছেন তাই প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করছি । নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme