সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে মহড়াটি শুরু হয়। মহড়াটি সার্কিট হাউস থেকে বের হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা পরিদর্শন করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়।
এ সময় টহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজওয়ান, সেনাবাহিনীর ক্যাপ্টেন রেদওয়ান, টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিনসহ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, নির্বাচনী সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই যৌথ মহড়া পরিচালনা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme