সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নৌকার নির্বাচনী প্যান্ডেলে অগ্নিসংযোগ

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ১০৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আনছারীর নির্বাচনী প্যান্ডেলে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা।

শনিবার সকালে পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুড়িয়ে দেওয়া প্যান্ডেল পরিদর্শন করেছে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ সহ অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

পরিদর্শনের সময় শাহজাহান আনছারী উপস্থিত সংবাদকর্মীদের জানান, শনিবার রাতে এখানে আমার নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানা নেই। তবে মামলার প্রস্তুতি চলছে। পুড়িয়ে দেওয়ার পরও ওই জায়গায় জনসভা করবে আওয়ামীলীগ।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, নৌকার প্রার্থী শাহজাহান আনছারী কাছে থেকে সংবাদ পাওয়ার পর অগ্নিসংযোগ করা প্যান্ডেল পরিদর্শন করেছি। পূণরায় উপজেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ দোয়া ও অগ্নিসংযোগে পোড়ার গন্ধ বাতাসে ভেসে আসে। পরে সবাই বেড় হয়ে প্যান্ডেল পুড়তে দেখতে পাই।

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আনছারীর নির্বাচনী প্যান্ডেল তৈরী করা হয়। শনিবার রাতে ওই জায়গায় নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme