সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে পণ্য মেলা সমাপ্ত

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৯৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা সমাপ্ত হয়েছে। রোববার রাতে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে, জেলা প্রশাসনের উদ্যোগে, নাসিব, বিসিক, চেম্বার অব কমার্স ও বাংলাদেশ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো.শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাসিবের সভাপতি মীর্জা নূরুল গণি শোভন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি,

এসএমই ফাউন্ডেশনের সহকারি মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টারের স্বত্ত্বাধিকারি মর্জিনা আক্তার রুমী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

এবারের মেলায় ১ম হয়েছে জামালপুরের আমলা পাড়ার কারুকলা হস্ত্র শিল্প, ২য় আলিফ ইন্টারন্যাশনাল ফেব্রিকস এন্ড জুট, ৩য় রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টার, ৪র্থ সোনালী হস্ত্র শিল্প ও ৫ম হয়েছে আরপি হ্যান্ডি ক্রাফট। এর পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme