সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা ই ইয়াজদাহম শীর্ষক সেমিনার

  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৯০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করেন টাঙ্গাইল আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব অধ্যাপক আলহাজ্ব মো. আব্দু কুদ্দুস খুসরুর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান ছিলেন আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী। বিশেষ মেহমান ছিলেন মাহবুবিয়া দায়রা শরীফের পীর সাহেব আলহাজ্ব ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরী।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হুমায়ূন কবীর।

সেমিনারের উদ্বোধক ছিলেন টাঙ্গাইল গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই।

সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক আলী আশরাফ খান।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত-এর কেন্দ্রীয় সদস্য মোরশেদ আলম মাসুদের পরিচালনায় বিশেষ মেহমান ছিলেন টাঙ্গাইল এম.এম.আলী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহ্বুবুর রহমান, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড.মো. সাইফুল মালেক আনসারী,

নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান।

আলোচক ছিলেন আহ্মাদাবাদ দরবার শরীফ বহুলীর পীর সাহেব আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহ্মাদী, খানকায়ে বজলুর রাহ্মানিয়া পিচুরিয়ার পীর সাহেব শাহ্ সুফি আহম্মদ আলী,

আহ্মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফি মো. শাহজালাল টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম, সরকারি এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার আরিফ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme