সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ  থেকে বৃক্ষরোপণ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সাবেক  সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদৎ আল হারুন , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম বাদল, অত্র ইউনিয়নের ইউপি সদস্য শাহাদাত আল রাজি, মোঃ সোহাগ হোসেন, সিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ। এছাড়াও বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme