সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও ১৫টি সিএনজি স্টেশনসহ সব ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme