সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পুলিশ বিভাগে জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১১৪০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়সহ ১৩টি থানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের উদ্যোগে জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের হাতে কোম্পানীর পক্ষ থেকে এ স্প্রে মেশিন তুলে দেন অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাঙ্গাইলের বিজনেস ম্যানেজার মো. বেনজির কবির।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমানসহ ১৩ থানার প্রতিনিধি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাঙ্গাইল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়সহ ১৩টি থানার জন্য মোট ১৪টি ১৬ লিটারের জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme