সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পুলিশ সুপার ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৮৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী খেলা টাঙ্গাইল সদর উপজেলা বনাম বাসাইল উপজেলা দল-এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শেষে টাঙ্গাইল সদর উপজেলা দল ২-০ সেটে পরাজিত হয়।

রোববার সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

ভলিবল উপ-পরিষদের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ,

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, কোষাধাক্ষ্য আনিছুর রহমান আলো,

ভলিবল উপ-পরিষদের সাধারন সম্পাদক ইফতেখারুল অনুপম, সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক মতিনুজ্জামান সুখন।

উদ্বোধনী পর্ব শেষে অথিতিবৃন্দ টাঙ্গাইল সদর উপজেলা দল ও বাসাইল উপজেলা দলের খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষ করেন।

দিনের প্রথম খেলায় বাসাইল উপজেলা দল টাঙ্গাইল সদর উপজেলা দলকে ২-০ সেটে হারায়। খেলা পরিচালনা করেন শামসাদুল আখতার শামীম ও মোঃ শাখাওয়াৎ হোসেন খান এবং স্কোর এর দায়িত্ব পালন করেন আনিছুর রহমান আলো।

উল্লেখ্য, টাঙ্গাইলের পুলিশ সুপারের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইলের ১২টি উপজেলা ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে।

আগামী ৩ মে কোয়াটার ফাইনাল, ৪ মে সেমিফাইনাল এবং আগামী ৫ মে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme