সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৃথক পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। আজ বর্তমান সরকার দেশের গনতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে হরণ করে এক দলীয় শাসন কায়েম করেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে শহরের সিলমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

অপরদিকে জেলা বিএনপির একাংশ ও পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। সভার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিয়াউল হক শাহিন, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিকসহ অনান্য নেতাকর্মীরা। এসময় পদবঞ্চিত নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme