সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এনজিও কর্মী ও এক কলেজ ছাত্রী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এনজিও কর্মী ও এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে  ধনবাড়ি উপজেলার দড়িরামপুর এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়।  নিহতরা হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা থানার মোহাম্মদ মোতালেব হোসেন ও ধনবাড়ি উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান। তারা বেসরকা‌রি উন্নয়ন সংস্থা প্রশিকায় কর্মরত ছিলেন।

ধনবাড়ী থানার ও‌সি (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌছালে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তারা দুজনেই প্রশিকা এনজিওতে চাকরি করতেন।

এদিকে টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। সে পাশের সখিপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে । বুধবার রাতে বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মুনিয়া মুক্তি টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে ক্যামেস্টি বিষয়ে অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী । সে বাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে আনুমানিক রাত ১০টার সময় মির্জাপুরের গোড়াই নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme