সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রতিবন্ধী ইউপি সদস্যকে পেটালেন গ্রাম পুলিশ

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৮২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রতিবন্ধী ইউপি সদস্য আইয়ুব আলীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ রেকাত মিয়ার বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের কচুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি সদস্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। সে ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে।

ইউপি সদস্য আইয়ুব আলী জানান, কচুয়ার চর এলাকায় গ্রাম পুলিশ রেকাত মিয়া গরু ধরতে গেলে ইউপি সদস্য বাধা প্রদান করেন। এ নিয়ে দুই জনের মধ্যে কাটাকাটি হয়। পরে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম পুলিশ রেকাত মিয়া তার ছেলে রুহুল মিয়া ও ফারুক মিয়াকে ফোন করে ডেকে নিয়ে যায়।

গ্রাম পুলিশ ও তার দুই ছেলে গিয়ে লাঠি দিয়ে ইউপি সদস্যকে বেধরক মারপিট করে। পরে ইউপি সদস্য মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় শুকুম আলী ও লেবু মিয়া তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, গ্রাম পুলিশের ছেলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এক সপ্তাহ আগে তার ছেলেকে ইয়াবা বিক্রি নিষেধ করায় তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয়। সে জের ধরে তারা তিনজন আমাকে বেধরক মারপিট করে। আমি এর বিচার দাবি করছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত গ্রাম পুলিশ রেকাত মিয়া বলেন, আমাদের নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা জানান, বিষয়টি আমি জেনেছি। দুজনকে নিয়ে বসে সমাধান করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme