সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রতিবন্ধী দিবস পালন

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর টাঙ্গাইল সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।

টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।

এর আগে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী প্রদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ প্রতিপাদ্যে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে প্রতিবন্ধিদের মাঝে ১০টি হুইল চেয়ার ও ৫টি কানের মেশিন বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme