সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন প্রকল্প সমাপনী সভা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৪৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: ইউ এস এইড এর এক্সডান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএ্যাবিলিটি প্রোগ্রাম এর আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও পেশাজীবিদের সাথে করণীয় বিষয়ক প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে, বরুহায় টাঙ্গাইল ডিপিওডি কার্যালয়ের সভা কক্ষে এ সমাপনী সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল ডিপিওডি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সাদেক আলী।

এসময় ডিপিওডির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাপনী সভায় উপস্থিত ছিলেন ডিপিওডির প্রকল্প কর্মকর্তা মমতাজ উদ্দিন, ছিলিমপুর ইউপি সদস্য জামিল মাহমুদ, রওশনারা বেগম, টাঙ্গাইল সিআরপ’র সভাপতি রুহুল আমিন সিরাজী ও টাঙ্গাইল ডিপিওডি‘র পরিচালক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme