সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ১৪৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টে যুগ্ন চ্যাম্পিয়ন হয়েছে ভুঞাপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ও টাঙ্গাইলের বাবলা স্পোর্টস ক্লাব। ১৬ নভেম্বর শনিবার টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমী আয়োজিত প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের শেষ দিকে আলোকস্বল্পতার কারনে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ফাইনালে অংশগ্রহনকারী দু’দলকেই যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

সকালে ফাইনালে খেলার শুরুতে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির খেলার উদ্বোধন করেন।

খেলায় টসে জয়ী হয়ে ভুঞাপুর ব্রাদাস ইউনিয়ন ক্লাব প্রথমে ব্যাটিং করে ৪৩.১ ওভারে ১০ উইকেটে হারিয়ে ২৪৮ রান করে। দলের পক্ষে সুশান্ত সর্বোচ্চ ৫৬ রান করে।

এছাড়া কাঞ্চন ৪৪ ও আকাশ ২৯ রান করে। বোলিংয়ে বাবলা দলের সাদ্দাম ও শাকিল যথাক্রমে ৬০ ও ৪৮ রানে ৪টি করে উইকেট দখল করে। খেলার মধ্য বিরতিতে বিশেষ অতিথি টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব মোঃ গোলাম কিবরিয়া বড়মনি কিছু সময় উপস্থিত থেকে ছোট্ট কিশোর খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

এরপর টাঙ্গাইলের বাবলা স্পোর্টস ক্লাব ৪৩.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান করলে আলোর স্বল্পতার কারনে খেলা বন্ধ হয়ে যায়। এরপর কমিটিরে সিন্ধান্তে দু’দলকেই যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। বাবলা দলের রিফাত সর্বোচ্চ ৪৩ রান করে। এছাড়া ফাহিম ৩২ ও শাকিল ২৫ রান করে। ব্রাদাস ইউনিয়নের রাজ্জাক ৫৬ রানে ৩টি উইকেট দখল করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রিফাত হোসেন, ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাবলা স্পোর্টসের শাকিল এবং ভুঞাপুরের চয়ন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী (৭টি) এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী গোপালপুর ক্রিকেট ক্লাবের সুমন সরকার (১৩৮)।

খেলা শেষে পুরস্কার বিতরন করেন পাথরাইল ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব ইমান আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মুজলুমের কন্ঠ পত্রিকার ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ মোজাম্মেল হক, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক মোঃ ইসলাম খান ও ক্রিকেট কোচ রিপন সরকার। খেলায় আম্পায়ার ছিলেন উত্তম কুমার ঘোষ ও নির্মল ভৌমিক । স্কোরার তানজিন মেহেরাব অনিক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme