সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন করায় স্ত্রীর সাজা

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ১০০৯ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : টাঙ্গাইলে প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় মহিলাকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সাদিয়া জাহান সেজুতি (২৩) শহরের সাবালিয়া তিন তলা এলাকার ফুলকড়ি টাওয়ারের অষ্টম তলার মনির হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রথম বিয়ে গোপন করে শহরের সাবালিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহনেওয়াজ শিহাবের সাথে সেজুতির দ্বিতীয় বিবাহ হয়। পরে স্বামী শাহনেওয়াজ প্রথম বিয়ের কথা জানতে পেরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারক মোয়াজ্জেম হোসেন সাদিয়া জাহান সেজুতিকে এক বছরের সাজা ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

বিবাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এক বছরের সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত। পরে আপীলের শর্তে জামিন নেয়া হয়।

বাদীপক্ষের আইনজীবি ইকবাল হোসেন জানান, এ ধরনের মামলা খুবই অপ্রতুল। সচেতনতার অভাবে অনেকেই এসব বিষয় গোপন রেখে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যা দন্ডনীয় অপরাধ। জন সচেতনতা বৃদ্ধিতে আদালতের এ রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme