সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। বুধবার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের চরপাড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। এর ফলে প্রকল্পের ঘর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কোন প্রকার নোটিশ না দিয়েই হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বন্ধ হয়ে গেছে ঘর নির্মানের কাজ। বিদ্যুৎ না থাকায় নির্মাণ প্রকল্পের মালামাল চুরি হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানায়, চলতি বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৩০টি ঘরের কাজের শুরু করা হয়। প্রতিটি ঘর বাবদ খরচ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। ডিসেম্বরের মধ্যেই ঘরে উঠবে উপকারভোগীরা। ১টি মিটারে চলছে ঘর নির্মাণের কাজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, কোনো নোটিশ না দিয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ না দিলে নির্মাণ প্রকল্পের মালামাল চুরি হওয়ার আশঙ্কা করছেন তিনি।

বাসাইল পল্লীবিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ৪ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি সিস্টেম রয়েছে বিদ্যুৎ বিল বকেয়া থাকলে মেসেজ যাবে। গত জুলাই মাসে বিদ্যুৎ সংযোগ নেয়ার পর থেকেই কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ করেননি।
তিনি আরও বলেন, তিন মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের। বিষয়টি সুরহা করার জন্য ইউএনও’র সাথে কথা হয়েছে। ইউএনও সরকারিভাবে টাকা দেয়ার কথা বলেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। রাতেই আবার বিদ্যুৎ সংযোগ সচল করেছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme