সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১৪। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগট টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সাটিফিকেট জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামীদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩), একই উপজেলার নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে  আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।  গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যান) কর্মরত।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের  সদস্য মাহবুব গ্রেফতার হয়। মাহবুবকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বেল্লাল হোসেন তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন এবং অপূর্ব ব্যানার্জীকে গ্রেপ্তার করা হয়।

 এসময় তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের টাঙ্গাইল সদর থানায়  করার প্রক্রিয়া চলছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme