সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফটো সাংবাদিক সুজন মিয়ার উপর সন্ত্রাসী হামালার অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ফটো সাংবাদিক সুজন মিয়ার উপর সন্ত্রাসী হামালার অভিযোগ উঠেছে। শুক্রবার (০৮ আগস্ট) বিকালে সদর থানার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্যায় খেলাধুলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (০৮ আগস্ট) বিকালে সদর থানার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্যায় খেলাধুলা (হাডুডু খেলা) নিয়ে কেন্দ্র করে রেফারীর ছেলে মো: রোমান তাকে অশ্রীল ভাষায় গালিগালাজ করে। সে প্রতিবাদ করিলে তার উপর ক্ষিপ্ত হইয়া মোঃ রোমান নাকে, মুখে এলোপাথারীভাবে কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এসময় আরো অজ্ঞাত নামা কিছু ব্যক্তি রোমানের যোগাসাজস করে তাকে কিল, ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে হাতে পায়ে সারা শরীরের বিভিন্নস্থানে মেরে নিলাফুলা জখম কর। তার গলায় থাকা ০৬ (ছয়) আনি ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা রোমান জোর পূর্বক ছিনিয়া নিয়া যায়। তাকে পুনরায় সুযোগমত পাইলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকী দিয়া চলে যায়। পরে ফটো সাংবাদিক সুজন মিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। ফটো সাংবাদিক সুজন মিয়ার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে বলে আশংকা করছে।

এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টাঙ্গাইল থানার এসআই (নিরস্ত্র) তাইজউদ্দিন বলেন, ফটো সাংবাদিক সুজন মিয়ার উপর সন্ত্রাসী হামালার একটি অভিযোগ পেয়েছি আজ রাতে। আমরা এই বিষয়ে কালকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme