সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে। 

শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজের পরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ও সাধারণ মানুষ। 

এসময় মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ঈসরাইল বয়কট। 

এসময় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যাণ ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলামসহ তৌহিদি জনতা। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme