সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনে হকার উচ্ছেদ এবং অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন ও মৌসুমী নাসরিনের নেতৃত্বে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সেই সাথে এ অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার জন্য পৌরসভার সহযোগিতা কামনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন জানান, টাঙ্গাইল শহরের ভিতরে বিভিন্ন মার্কেট ও সড়কে কোন ধরনের ফুটপাত দখল করা যাবে না। ফুটপাত হলো মানুষদের জন্য চলাচলের জায়গা।

আমরা কোন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে বলছি না। আমরা চাই যার যে জায়গা সে তার জায়গার বাইরে এসে ফুটপাত যেন দখল না করে। একারনেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ওবায়দুল করিম হুমায়ন, বাজার পরিদর্শক আনন্দ চক্রবর্তী, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, কোষাধ্যক্ষ আমিনুর রহমানসহ র‌্যাব ও পুলিশ সদস্যরা।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, ক্যাপসুল মার্কেট, পাঁচ- ছয় আনী বাজার ও মেইন রোডসহ অলিগলির অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme