সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফেন্সিডিলসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে তিনশ’ ৫০ বোতল ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেটকারটিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব-১২, সিপিসি-৩।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘাটাইলের দড়ি চৈ গ্রাম থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে ঘাটাইল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এর আগে ,টাঙ্গাইলে ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme