সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উজালা হোটেলের সামনে রোববার (৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর জেলার সনিরামপুর উপজেলার বাঘডোব গ্রামের কাশেম আলীর ছেলে হাসানুর রহমান (২৯) ও একই উপজেলার সরসকাঠি গ্রামের কাউসার আলীর ছেলে লিমন হোসেন (৩০)।

রবিবার দুপুর র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ এর একটি দল উজালা হোটেলের সামনে অভিযান চালায়। এসময় অভিযানে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাসানুর ও লিমনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme