সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৯২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের বহণ করা একটি মিনি পিকআপ-এর ভিতরে তল্লাশী চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সমিটারেঅভিনব কায়দায় রাখা ৫২০ বোতল ফেন্সিডিল, দু্ইটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, নগদ দু্ইহাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা এলাকার মৃত- নূর হোসেন কাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৮) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর (মাঝিবাড়ী) গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে মোঃ সফিক ইসলাম (৪০)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায়।

লিখিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার একটি আবাসিক হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এসময় একটি মিনি পিকআপ আটক করে তল্লাশী চালায় র‌্যাব সদস্যরা। মিনি পিকআপ এর ভিতরে অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে ৫২০ বোতল অবৈধ ফেন্সিডিল ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, নগদ ২০০০ টাকা এবং টি মিনি পিকআপ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতরা সাক্ষীদের সম্মুখে জানান, তারা অভিনব কায়দায় বৈদ্যুতিক ট্রান্সমিটারের ভিতরে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme