সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফ্রান্স বিরোধী বিক্ষোভ করেছে কওমী ওলামা পরিষদ

  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৭৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কওমী ওলামা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।

সোমবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমেবত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কাওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ আজিজ, সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শাইফুল হাদিস, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা শামছুজ্জামান, যুগ্ম সম্পাদক মুফতী আঃ রহমান, সদর উপজেলার সভাপতি মাওলানা মো. শামছুদ্দিন শাহানুর, সাধারণ সম্পাদক মাওলানা মো. আরিফুর রহামন হাবিবী, প্রচার সম্পাদক আব্দুল হাকিম।

এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি শিরাজুল হক আলমগীর প্রমুখ।

এ সময় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme