সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভিডিও অ্যালবামের মোড়ক উম্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ১২৯২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ভিডিও অ্যালবামের মোড়ক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকাবাসীর আয়োজনে স্থানীয় আঞ্চলিক আওয়ামী লীগ কার্যালয়ে এ ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এহসানুল ইসলাম আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ও সহ-সভাপতি গোলাম কিবরিয়া রড় মনি।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন ও সাজ্জাদ আহমেদ সবুজ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে এলাকার প্রায় তিনশতাধিক অসহায় জনগনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme