সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলা শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা” বইমেলা শুরু হয়েছে।

আজ বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান এর চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্খাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।

উল্লেখ্য, বই মেলায় ৩০ টি স্টল অংশ নিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme