টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা ও বীজ

  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৯১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ২৫০ পরিবারের মাঝে এসব দেয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এসময় ২৫০জন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা এবং ঢেঁড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, লাল শাক ও পুঁইশাকের বীজের একটি করে প্যাকেট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এমএ রৌফ, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড মেম্বার রবিন্দ্র মোহন সাহা, সদস্য সালাউদ্দিন হায়দার, ইউনিট অফিসার এটিএম জিয়াউল হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme