সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিাবর সকালে টাঙ্গাইল প্রেসক্লাববঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ প্রতিদিন টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।বক্তারা বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত দৈনিক পত্রিকা। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। ১৫ বছরে পত্রিকাটি অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ প্রতিদিন এখন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে। বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার পক্ষে, জনগনের পক্ষে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। এ কারনে আজ জনপ্রিয়তার শীর্ষে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান।শেষে অতিথিবৃন্দ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পর্দাপর্ণের কেক কাটা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme