সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার কম্বল বিতরন

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে।
oppo_2


মো.সোহেল রানা: টাঙ্গাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার উদ্যোগে রোগীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার উদ্যোগে এই কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন ও ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ খন্দকার সাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সভাপতি ডাঃ একেএম শোয়াইবুর রহমান, সোহেল সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী শায়লা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া, মোঃ ইমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কাজী নুসরাত ইয়াসমিন, সমাজ কল্যাণ সম্পাদক শিউলি খান সনি, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme