সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাকাসাসের কর্মবিরতি

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৬৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসাস) জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করছেন জেলা কালেক্টরেট অফিসের চাকুরীজীবীরা।

সোমবার (২০ জানুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি চলছে। এসময় উপস্থিত ছিলেন বাকাসাস জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকীসহ সকল কালেক্টরেট কর্মচারীরা।

আন্দোলনকারীরা বলেন, পূর্বে সচিবালয়ের কর্মচারীদের পদ পদবী আর কালেক্টরেট অফিসের কর্মচারীদের পদ পদবী এক থাকলেও ২০০০ সালে সচিবালয়ের পদ পদবী পরিবর্তন করে পদোন্নতিসহ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে কিন্তু, কালেক্টরেট অফিসের চাকুরীজীবীদের পদ পদবী পরিবর্তন করা হয়নি। বিগত ২০০১ সাল থেকে বাকাসাস কর্মচারী সমিতি এ ব্যাপারে সচিবালয়ের ন্যায় আন্দোলন সংগ্রাম করার পরেও সরকার কোন গুরুত্ব দিচ্ছে না।

তাই পুনরায় দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করা হচ্ছে। দাবী আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাকাসাস কর্মচারীরা। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম আন্দোলন কারীদের কথা শুনেন ও তাদেরকে আসস্থ্য করেন এবং কাজে যোগতদান করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme