সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাবা-মা’য়ের হাতে ছেলে খুন ।। ছোট ভাই আটক

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৯৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ইকবাল হোসেন (২৬) নামের মানসিক অসুস্থ্য এক যুবককে যন্ত্রনা সহ্য করতে না পেরে হত্যা করে পালিয়েছে বাবা ও মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাত্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এসময় ঘটনাস্থল থেকে নিহতের ছোট ভাই জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়।

নিহত ইকবাল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের শামছুল হকের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে তাদের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ্য ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসি এগিয়ে যায়।

পরে ইকবালের মাথায় আঘাত প্রাপ্ত রক্তাত্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় নিহতের বাবা-মা’কে বাড়ীতে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ইকবালের জ্বালাতন সহ্য করতে না পেরে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে জানান, ঘটনাস্থল থেকে ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। তবে তারা মাথা আঘাতের চিহ্ন রয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবা পলাতক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme