টাঙ্গাইলে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে রোববার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme