টাঙ্গাইলে বাস চাপায় ভ্যানচালকসহ নিহত ২

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী:

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা- বঙ্গবন্ধুসেতু মহাসড়কের হাতিয়া ১৩ নং ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-  উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের মৃত শুক্কুর আলীর ছেলে  আব্দুস সাত্তার(৩৫), কুর্শাবেনু গ্রামের  আব্দুল হকের ছেলে আব্দুল মমিন ( ৩৬) ।  এদের মধ্যে আব্দুল সাত্তার ভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,  আব্দুস সাত্তারের ভ্যানগাড়ীতে কাঁচা মরিচ নিয়ে আব্দুল মমিন এলেঙ্গার দিকে যাচ্ছিলেন।  পথিমধ্যে তাঁরা বঙ্গবন্ধুসেতু  মহাসড়কের ১৩ নং ব্রীজের কাছে পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এস আই নাজমুল হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করে থানা নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme