সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপির ডাকা দ্বিতিয় দফা অবরোধে বিএনপির ৭ জন নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৬৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ বিএনপির দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন আজ। রবিবার অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের যান চলাচল।

এদিকে সকালে করোটিয়া বাইপাস এলাকায় অবরোধ সফল করতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে সেখান থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ মাহবুবুল আলম শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ন আহবায়ক রাইসুল ইসলাম রুবেল, শহর বিএনপি নেতা মোঃ সাদন, জেলা মৎসজীবিদলের সদস্য সচিব মোস্তফা কামাল ও শহর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আকন্দ শাহীন আটক কওে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এ বিষয়ে এলেংগা হাইওয়ে অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, মহাসড়কে ভোরে দু-একটা দূরপাল্লার গণপরিবহন পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন ভাঙ্গচুর বা অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme